২০ এপ্রিল ২০১৪ - ০৬:৪৩
দক্ষিণ সুদানের জাতিসংঘ ঘাঁটিতে হামলা: নিহত ৫৮, আহত ১০০

দক্ষিণ সুদানে জাতিসংঘের একটি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৮ জন নিহত ও একশ'রও বেশি লোক আহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : দক্ষিণ সুদানে জাতিসংঘের একটি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৮ জন নিহত ও একশ'রও বেশি লোক আহত হয়েছে। 
শান্তিপূর্ণ বিক্ষোভের ভান করে এ সব বন্দুকধারী বোর শহরের ঘাঁটিটির সামনে জড়ো হয় এবং হঠাৎ করে হামলা শুরু করে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত এ বিশ্ব সংস্থাকে এ কথা জানিয়েছেন।
হামলাকারীরা জাতিসংঘ চত্বরে ঢোকার জন্য রকেট চালিত বন্দুক ব্যবহার করেছে। জাতিসংঘ নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং শেষ পর্যন্ত হামলা প্রতিহত করতে পেরেছে।
জাতিসংঘের এ ঘাটিতে ৫,০০০ নিরুপায় মানুষ আশ্রয় নিয়েছেন। হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : আইআরআইবি